1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে মহেশখালী হাসপাতালে আনসার মোতায়েন। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে মহেশখালী হাসপাতালে আনসার মোতায়েন।

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৫৯ বার পঠিত

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের প্রেসক্রিপশন ছিনতাই, দালাল চক্রের দৌরাত্ম্য এবং নানা ধরনের হয়রানি রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে হাসপাতালটিতে ৭ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি অসাধু দালাল চক্র রোগীদের প্রেসক্রিপশন ছিনিয়ে নিয়ে নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে যেতে বাধ্য করত। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন।

এসব অনিয়ম বন্ধে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনায় বহির্বিভাগ, জরুরি বিভাগ, টিকিট কাউন্টার, ওয়ার্ড এবং হাসপাতালের প্রধান ফটকে আনসার সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন। তারা সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করবেন এবং হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখতে কাজ করবেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে আগত কোনো রোগীকে কেউ হয়রানি করার চেষ্টা করলে কিংবা দালালির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে রোগী ও স্বজনদের দালালদের প্রলোভনে বিভ্রান্ত না হয়ে প্রয়োজন হলে দায়িত্বরত চিকিৎসক, হাসপাতাল কর্তৃপক্ষ অথবা আনসার সদস্যদের সহযোগিতা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সেবাগ্রহীতারা। তাদের প্রত্যাশা, কঠোর নজরদারির ফলে হাসপাতালটি দ্রুত দালালমুক্ত হবে এবং সাধারণ মানুষ নিরাপদ ও নির্বিঘ্নে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park