1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২১১ বার পঠিত

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
“স্বপ্ন যখন স্মৃতি রচনা করে আমার তখন একই বিন্দুতে মিলিত হয়” এই স্লোগানকে সামনে রেখে  সিরাজগঞ্জের বেলকুচিতে সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীরা আজ সকাল হওয়ার সাথে সাথে বিভিন্ন এলাকা থেকে আসা শুরু করে  সবাই একই কালারে শাড়ি পরে। সেজে গুজে  মিলিত হয়েছে গ্র্যান্ড রিইউনিয়নে অনুষ্ঠানের স্মৃতি জড়িত স্কুল মাঠ প্রাঙ্গনে। হাসি আড্ডা অনেক দিনের পুরনো স্মৃতি মনমুগ্ধ পরিবেশ সৃষ্টি হয়। দীর্ঘ দিন পর সবাই একত্রিত হওয়ার কারণে খুনসুটিতে মেতে উঠেন। এ সময় প্রান্তন শিক্ষার্থীরা বিশেষ অতিথিদের দিয়ে বিভিন্ন লেখনীয় বইয়ের মোড়ক উন্মোচন করেন। এ অনুষ্ঠানে মোট ৫৮টি ব্যাচের (১৯৬৭-২০২৫)  ১২শ’র বেশী প্রাক্তন শিক্ষার্থী রিইউনিয়ন গ্র্যান্ড প্রোগ্রামে অংশ নেয়।

প্রাক্তন শিক্ষার্থী সাথী খাতুন বলেন, আজ আমরা সবাই এ অনুষ্ঠানে একত্রিত হয়েছি। অনেক দিন পর সবাই এক সাথে মন খুলে কথা বলছি। পুরনো দিনের স্মৃতি আজ মনে পড়চ্ছে। আজকের দিনটা সত্যি অনেক আনন্দের। অনেক বড় আপু ছোট আপুদের সাথে কথা হচ্ছে।

অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রী ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের যুগ্ন সচিব খোদেজা খাতুনের সভাপতিত্বে গ্র্যান্ড রিইউনিয়নের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা ব্যাংকের পি এল সি চেয়ারম্যান আব্দুল হাই সরকার।

বিশেষ অতিথি হিসেবে অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি ও রহমত গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আলতাফ হোসেন সরকার, নারায়নগঞ্জ জেলার দায়রা জজ রাসেদ মনি, উপজেলার সহকারী কমিশনার ভূমি ইসরাত জাহান, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরির্দশক শামীম হোসেন, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, অত্র বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, মুকুন্দগাঁতী বাজার বনিক সমতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইঁয়া, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বক্তব্য রাখেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park