1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে লাশবাহী এম্বুলেন্স খাদে আহত-৭ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে লাশবাহী এম্বুলেন্স খাদে আহত-৭

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার সদরপুর কমিউনিটি ক্লিনিকের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে লাশবাহী একটি অ্যাম্বুলেন্স খাদে পড়ে লাশের স্বজনসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের সদরপুর কমিউনিটি ক্লিনিকের পাশে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে সুনামগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা জয়া এন্টারপ্রাইজের একটি লাশবাহী অ্যাম্বুলেন্স সদরপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের দক্ষিণ পাশে উল্টে খাদে পড়ে যায়। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা লাশের স্বজনরা আহত হন। আহতদের মধ্যে হেলাল (৩৫) ও আরিফুল ইসলাম (১৯) রয়েছেন। তাদের দুজনের বাড়ি জামালগঞ্জ উপজেলার ফেনারবাক গ্রামে। তাৎক্ষণিকভাবে অন্যান্য আহতদের নাম জানা যায়নি। অ্যাম্বুলেন্সের চালকের নাম রনক হাসান হৃদয়। তবে দুর্ঘটনার পর ঘটনাস্থলে তাকে পাওয়া যায়নি।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আনুমানিক ৭ জন আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে শান্তিগঞ্জ থানার এসআই মোহাম্মদ সেলিম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন। পরে জয়কলস হাইওয়ে থানায় খবর দেওয়া হলে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park