1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জে ৪৩ কেজি গাঁজা ও পিকআপসহ ৩ মাদক কারবারি আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সিরাজগঞ্জে ৪৩ কেজি গাঁজা ও পিকআপসহ ৩ মাদক কারবারি আটক

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ বার পঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ৪৩ কেজি গাঁজা, একটি পিকআপসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে। শনিবার (৬ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার কড্ডার মোড় এলাকায় অভিযান পরিচানা করে তাদের আটক করে সদর থানা পুলিশ।

আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামাড়ী থানার নয়াবাড়ি গ্রামের নুর হোসেনের ছেলে (ড্রাইভার) মাসুদ রানা (২৭), একই উপজেলার বানিয়াটারী গ্রামের মৃত নইম উদ্দিনের ছেলে (হেলপার) মামুন মিয়া (২৬) ও গাঁজার মালিক বেলকুচি থানার চন্দনগাতী মৌলভীপাড়ার সমশের আলীর ছেলে রেজাউল করিম (৪০)।

পুলিশসুত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান ও ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আসাদুজ্জামান সহ থানার অফিসার ফোর্সদের সমন্বয়ে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। অভিযানে একটি পিকআপ যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১২-৬৩৩৪। মাদকদ্রব্য গাঁজা নিয়ে বিক্রয়ের জন্য কড্ডার মোড় এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে আভিযান চালানো হয়। অভিযান চালিয়ে পিকআপ হতে মোট ৮ (আট) পোটলা শুকনা মাদকদ্রব্য গাঁজা যার ওজন ৪৩ কেজি পিকআপসহ উদ্ধার করে জব্দ করা হয়েছে। এসময় ড্রাইভার, হেলপার ও গাঁজার মালিককে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park