1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩

সিরাজগঞ্জে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত।

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ১২১ বার পঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন রাবিয়ান সিরাজগঞ্জ এর আয়োজনে ৩য় পুর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে সিরাজগঞ্জ সরকারী কলেজ মাঠ থেকে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে যমুনা নদীর পারে ক্রসবাধের স্কাউট গার্ডেনে প্রাক্তন ছাত্র-ছাত্রীরা তাদের বিশ্ববিদ্যালয়ের নানা স্মৃতি চারন করতে থাকেন। এসময় তাদের মাঝে এক অন্য রকম মিলন মেলা তৈরি হয়।

রাবিয়ান সিরাজগঞ্জের সভাপতি প্রফেসর জসিম উদ্দিন শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী, রাবিয়ানের সাধারন সম্পাদক সাজেদুল কবির সাবেক সভাপতি রনেন্দ্র নাথ মন্ডল, অধ্যাক্ষ আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ আব্দুল আজিজ, অধ্যক্ষ আলী আশরাফ, অধ্যক্ষ রেজাউল করিম, অধ্যক্ষ এস আই এম এ রাজ্জাক,অধ্যক্ষ আক্তারুজ্জাম, রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক শামীম হাসান, সহকারী অধ্যাপক হাসেম তালুকদার, সহকারী অধ্যাপক আসলাম হোসেন, ওসি তাজমিলুর রহমান, সহ আরো অনেকে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক সাইদুল ইসলাম ও যমুনা টিভির সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল।
অনুষ্ঠানে শেষ ভাগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park