1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জে জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের জেলা ও থানা তারবিয়াত অনুষ্ঠান - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সিরাজগঞ্জে জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের জেলা ও থানা তারবিয়াত অনুষ্ঠান

মোঃ ইয়াকুব আলী তালুকদার স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৯৫ বার পঠিত


মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

বাংলাদেশ ওলামা মশায়েখ আইম্মা পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা ও উপজেলা শাখার তারবিয়াহ বৈঠক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ জেলা শহরের এসএস রোডস্থ WF হোটেলে আজ ০৭ অক্টোবর মঙ্গলবার বিকেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ ওলামা মশায়েখ আইম্মা পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মো মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং বাংলাদেশ ওলামা মশায়েখ আইম্মা পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো মোতালেবুর রহমান সাইফীর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওলামা মশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দোহা আশরাফী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওলামা মশায়েখ আইম্মা পরিষদ রাজশাহী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি এমদাদুল্লাহ। আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের পুরাতন মার্কাস মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা রেজাউল করিম দাঃবাঃ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ সিরাজগঞ্জ জেলা ও থানা পর্যায়ের সকল নেতাকর্মী এবং দায়িত্বশীলদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা মুলক নসীহা পেশ করেন। সেই সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী অর্নব পালের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

এসময় বাংলাদেশ ওলামা মশায়েখ আইম্মা পরিষদ সিরাজগঞ্জ জেলা ও উপজেলার অসংখ্য নেতাকর্মী ও দায়িত্বশীল অধীর আগ্রহে অতিথিগণের কথা শোনেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park