1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জ পৌরবাসীর আস্থার নাম সাইদুর রহমান বাচ্চু - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সিরাজগঞ্জ পৌরবাসীর আস্থার নাম সাইদুর রহমান বাচ্চু

আব্দুর রাজ্জাক বাবু সিরাজগঞ্জ:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৯৪ বার পঠিত

আব্দুর রাজ্জাক বাবু সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ পৌরবাসীর আস্থার প্রতীক হয়ে উঠছেন সাইদুর রহমান বাচ্চু। দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত দীর্ঘদিন যাবত জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন,এই নেতা ইতোমধ্যেই সাধারণ মানুষের কাছে একজন নির্ভরযোগ্য ও জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, যে কোনো সমস্যা-সংকটে সবসময় পাশে দাঁড়ানোর কারণে তিনি ধীরে ধীরে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ব্যক্তিগত কিংবা সামাজিক—যে কোনো প্রয়োজনে তাকে কাছে পাওয়া যায় বলে জানান অনেকেই। বিশেষ করে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, ব্যবসায়ী ও শিক্ষক সমাজ তার সততা ও সাহসিকতার প্রশংসা করছেন।
সিরাজগঞ্জ পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অভিমত, বর্তমান সময়ের প্রেক্ষাপটে একজন সৎ, নির্ভীক ও জনদরদী নেতৃত্বই প্রয়োজন। তারা মনে করেন, সাইদুর রহমান বাচ্চু সেই যোগ্যতা রাখেন এবং মেয়র হিসেবে দায়িত্ব পেলে পৌরসভার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
একাধিক নাগরিক বলেন, “আমরা এমন একজন মেয়র চাই, যিনি শুধু প্রতিশ্রুতি দেবেন না, বরং বাস্তবায়ন করবেন। সাইদুর রহমান বাচ্চু দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে যে আস্থা অর্জন করেছেন, তা তাকে অন্যদের থেকে আলাদা করেছে।”
সব মিলিয়ে, আসন্ন পৌর নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই বিএনপি নেতা। এখন দেখার বিষয়, দলীয় মনোনয়ন ও নির্বাচনী প্রক্রিয়ায় তিনি কতটা এগিয়ে যেতে পারেন এবং জনগণের এই প্রত্যাশা বাস্তবে রূপ নেয় কিনা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park