1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় ৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সাতক্ষীরায় ৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৩ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা

সাতক্ষীরায় ৫৩ তম জাতীয় স্কুল , মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৮ ই ফেব্রুয়ারী) সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া সমিতির সহ- সম্পাদক ও সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর রউফ এর সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন, জেলা শিক্ষা অফিসের প্রশিক্ষণ সমন্বয়কারী মো. সোহেল রানা।

উদ্বোধনী খেলায় ক্রিকেট টুর্নামেন্টে কলারোয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় বনাম শ্যামনগর নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসের পরিদর্শক সাগর হোসেন, রসুলপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আশরাফুর রহমান, এ করিম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমিনুর রহমান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোবাশশেরুর রহমান, নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাফিজুর রহমান, ক্রীড়া শিক্ষক মনোরঞ্জন মন্ডল, এসএম নাজমুচ্ছায়াদাত। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন খেজুরডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এম ঈদুজ্জামান ঈদ্রিস।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park