1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ টি- ২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ টি- ২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬১ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ টি- ২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার(২০ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা প্রশাসক কাপ টি- ২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান,জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক ডাক্তার আবুল কালাম বাবলা, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, সাংবাদিক জিল্লুর রহমান, মোহিনী তাবাসসুম, জেলা আম্পায়ার্স এন্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ ম আক্তারুজ্জামান মুকুল, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ মীর তাজুল ইসলাম রিপন প্রমুখ।
উদ্বোধনী খেলায় এরিয়ান্স ক্লাব বলাম ইউনুস আলী স্মৃতি সংসদ অংশ নেয়।
খেলায় ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন, জেলা আম্পায়ার্স এন্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ ম আক্তারুজ্জামান মুকুল, আম্পায়ারের দায়িত্ব পালন করেন, শেখ রফিকুর রহমান লাল্টু, শেখ রবিউল ইসলাম শিবলু, স্কোরার দায়িত্ব পালন করেন, মো. ফজলুল করিম, সাবেক ফুটবলার কাজী কামরুজ্জামান প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন সুস্থ্য দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সব ধরনের খেলাধুলার প্রসারে সমান গুরুত্ব দিতে হবে।

তিনি আরো বলেন, যারা খেলাধুলায় আসতে চাই, তাদের সহযোগিতা দিতে হবে। সাতক্ষীরা ক্রীড়াবান্ধব একটি জেলা,এখান ক্রীড়া জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।সাতক্ষীরা থেকে আরও খেলোয়াড় উঠে আসুক, তারা দেশের জন্য ভূমিকা রাখুক এটা আমাদের প্রত্যাশা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park