1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
​সাতক্ষীরা সীমান্তে আড়াই লাখ টাকার চোরাই মালসহ আটক ১ - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ভালোবাসার মানুষ রাহিকে জন্মদিনে পাপানের আবেগঘন শুভেচ্ছা রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন : ডেপুটি স্পিকার সাতক্ষীরায় বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত। সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় যুব দিবস -২৬ উদযাপিত হয়েছে। গাঁওকান্দিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী নুরুজ্জামান রিপন

​সাতক্ষীরা সীমান্তে আড়াই লাখ টাকার চোরাই মালসহ আটক ১

মোঃ সাইদুল বাসার, ​সাতক্ষীরা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৫৭ বার পঠিত

মোঃ সাইদুল বাসার, ​সাতক্ষীরা প্রতিনিধিঃ
​

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় সাব্বির হোসেন (১৩) নামের এক কিশোরকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
​আজ রোববার (১ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
​বিজিবি জানায়, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা, কাকডাঙ্গা ও মাদরা বিওপির টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
​অভিযানের বিবরণ দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়—
​ভোমরা বিওপি: মেইন পিলার ৪/১-এস থেকে আনুমানিক ৩০০ গজ ভেতরে লক্ষ্মীদাড়ি শ্মশানঘাট এলাকা থেকে ৩০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
​কাকডাঙ্গা বিওপি: সীমান্ত পিলার ১৩/৩-এস-এর ৪ আরবি থেকে ২০০ গজ ভেতরে কেড়াগাছি এলাকা থেকে ১৪ হাজার টাকার ভারতীয় বোরকা এবং আয়সার মোড় এলাকা থেকে ৩ হাজার টাকার ১০ পিস ইয়াবাসহ সাব্বিরকে আটক করা হয়। আটক সাব্বির কলারোয়া উপজেলার পশ্চিম বাকসা গ্রামের মাবুবারের ছেলে।
​মাদরা বিওপি: সীমান্ত পিলার ১৩/৩-এস-এর ৬ আরবি থেকে ২০০ গজ ভেতরে ভাদিয়ালি এলাকা থেকে ৯০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করা হয়।
​অভিযানগুলোতে সর্বমোট ২ লাখ ৪২ হাজার টাকার ভারতীয় শাড়ি, বোরকা, মোবাইল যন্ত্রাংশ ও ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
​বিজিবি আরও জানায়, চোরাকারবারিরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে এনেছিল। ভারতীয় দ্রব্যসামগ্রী এভাবে চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার উল্লেখযোগ্য রাজস্ব হারাচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ ও স্থানীয় শিল্প বিকাশে বিজিবির এমন জনস্বার্থমূলক অভিযানকে স্থানীয় সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন এবং এ ধারা অব্যাহত রাখার অনুরোধ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park