1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা পরিবেশ উন্নয়ন সংঘের নতুন কমিটি গঠন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সাতক্ষীরা পরিবেশ উন্নয়ন সংঘের নতুন কমিটি গঠন

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৩২ বার পঠিত

সাতক্ষীরার সামগ্রিক পরিবেশকে আরও উন্নত ও পরিছন্ন করার লক্ষ্যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে সাতক্ষীরা পরিবেশ উন্নয়ন সংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল )সন্ধ্যা ৭ টায় স্কাউট ভবনে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা পরিবেশ উন্নয়ন সংঘের পল্টু বাসারের সভাপতিত্বে ও সম্পাদক কাজী সবুরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রভাষক কবি শিরিন সিদ্দিকী, প্রভাষক মিজানুর রহমান, ফারাহ দিবা খান সাথী, স্বপ্ন সিঁড়ির সভাপতি নাজমুল হোক, কবি ও লেখক গাজী শাহাজান সিরাজ, ডাঃ মফিজুল ইসলাম, নাহিদ খান চৌধুরী, রোভার রিয়াজ রহমান, সাংবাদিক হাবিবুল হাসান প্রমুখ।

এসময় বক্তারা সাতক্ষীরার প্রানসায়ের খালের স্রোতধারা ফিরিয়ে আনার কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য জেলা প্রশাসক মোস্তাক আহমেদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় এবং প্রবাহিত খালের স্বাভাবিক গতি প্রবাহে বাধা সৃষ্টি না হয়, সে জন্য জনসচেতনতা বৃদ্ধি, পাশাপাশি শহরের শব্দ দূষণ, বায়ু দূষণ সহ নানা সমস্যা প্রশাসনের নজরে আনা ও জনসচেতনতা সৃষ্টির দিকে আকর্ষণ করার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভায় উপস্থিতদের সর্বসম্মতিক্রমে জেলা স্কাউটের সাবেক সাধারণ সম্পাদক পল্টু বাসার কে সভাপতি এবং জেলা রোভার কোষাধ্যক্ষ কাজী আব্দুস সবুর কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park