1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি সিন্ডিকেটের অন্যতম নেতা মনি ও তার সহযোগী গাজী ফরহাদের গ্রেফতার দাবি - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি সিন্ডিকেটের অন্যতম নেতা মনি ও তার সহযোগী গাজী ফরহাদের গ্রেফতার দাবি

সাতক্ষীরা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

সাতক্ষীরায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি সিন্ডিকেটের অন্যতম নেতা মনিরুল ইসলাম মনি ও তার সহযোগী গাজী ফরহাদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় সাতক্ষীরা নিউ মার্কেটের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ক্লিনিক ও অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল,সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি শাহিনুর রহমান,প্রচার সম্পাদক নাজমুল ইসলাম,ট্রমা সেন্টারের প্রশাসনিক কর্মকর্তা কাজী নাজমুল আহসান জনি সহ আরো অনেকে। বক্তারা বলেন, মনি -ফরহাদ সিন্ডিকেট সাতক্ষীরার চাঁদাবাজির স্বর্গ রাজ্য গড়ে তুলেছে। সম্প্রতি সাতক্ষীরা ট্রমা সেন্টারে গিয়ে প্রতি মাসে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে ক্লিনিক চালাতে দেবে না মর্মে হুমকি ধামকি প্রদর্শন করে। এঘটনায় একটি মামলাও করা হয়েছে। বক্তারা অবিলম্বে ওই চাঁদাবাজ মনি ও গাজী ফরহাদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য যুবলীগনেতা মনিরুল ইসলাম মনি, ও গাজী ফরহাদ এর আগেও নারী দিয়ে ফাদ পেতে চাঁদাবাজী করেছিলো। সে সময় আওয়ামীলীগের নেতাদের সহযোগিতায় রেহায় পেয়ে যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park