1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাঁথিয়ায় নেশাখোর ছেলেকে পুলিশে ধরিয়ে দিল ভুক্তভোগী মা। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

সাঁথিয়ায় নেশাখোর ছেলেকে পুলিশে ধরিয়ে দিল ভুক্তভোগী মা।

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৬৪ বার পঠিত

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:

সাঁথিয়ায় নেশাখোর ছেলে আব্দুর রাজ্জাকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানায় অভিযোগ করে পুলিশে ধরিয়ে দিলেন ভুক্তভোগী মা। ঘটনাটি ঘটেছে সাঁথিয়া ফকির পাড়া গ্রামে। আব্দুর রাজ্জাক (৩০) সাঁথিয়া ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের মেজ ছেলে। আব্দুর রাজ্জক দীর্ঘদিন ধরে মাধক সেবন ও বিক্রির সাথে জড়িত।
অভিযোক সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক দীর্ঘদিন মাদকসেবন ও মাদক ব্যবসায়ের সাথে সম্পৃক্ত। ইদানিং সে মাদক সেবনের টাকা না পেলে তার স্ত্রী এবং মাকে বিভিন্ন সময়ে মারধর করে সংসারে অশান্তির সৃষ্টি করে। তার মাকে সে একাধিকবার মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। তার মা মোনোয়ারা খাতুন এদিক সেদিক বুঝতে না পেরে পারিবারিকভাবে সবার পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে থানা পুলিশেকে লিখিত অভিযোগ দেন ।

তার মা মোনোয়ারা খাতুনের অভিযোগের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে তার নিজ বাড়ি থেকে আব্দুর রাজ্জাকে আটক করে পুলিশ।

রবিবার (০৫ জুলাই ) দুপুরে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ফকিরপাড়াগ্রামের মৃত: আব্দুল রহমান মুন্সীর ছেলে রাজ্জাক মুন্সী কে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ০১ বছরের জেল ও ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। জরিমানার টাকা না দিতে পারায় আরো ০১ মাসের জেল সর্বমোট ০১ বছর ০১ মাসের জেল প্রদান করা হয়েছে।

এবং পরে নাগডেমড়া ইউনিয়নের ভিটাপাড়া গ্রামের : ইউনুস প্রামানিকের ছেলে সানাউল্লাহ কে মাদক সেবনের অপরাধে ০৩ মাসের জেল ও ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। জরিমানার টাকা না দিতে পারায় আরো ০১ মাসের জেল সর্বমোট ০৪ মাসের জেল প্রদান করা হয়েছে।

এ বিষয়ে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান জানান, মাদক বিরোধী অভিযান আমাদের অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় আসামি আব্দুর রাজ্জাকের মায়ের অভিযোগ এর ভিত্তিতে তাকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালতের রায় শেষে তাদেরকে দুইজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park