1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সলঙ্গায় ফসলি জমির টপসয়েল কেটে বিক্রি, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সলঙ্গায় ফসলি জমির টপসয়েল কেটে বিক্রি, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

আব্দুর রাজ্জাক বাবু , সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১০৪ বার পঠিত

আব্দুর রাজ্জাক বাবু , সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা এলাকায় তিন ফসলি জমির টপসয়েল কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে কাইয়ুম ইসলাম নামে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে সরেজমিনে দেখা যায়, সলঙ্গা থানার দত্তকুশা কালিপুর গ্রামে কৃষিজমি খনন করে মাটি বিক্রি করা হচ্ছে ইটভাটায়। স্থানীয়দের অভিযোগ, এসব টপসয়েল কেনাবেচাকে কেন্দ্র করে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে।
এক্সকাভেটর দিয়ে জমির উর্বর উপরিভাগ কেটে ১০-১৫ ফুট গভীর গর্ত তৈরি করা হচ্ছে, যা ধীরে ধীরে জলাশয়ে পরিণত হচ্ছে। এর ফলে আশপাশের ফসলি জমি ও বসতভিটা ভেঙে পড়ার ঝুঁকিতে পড়েছে। অনেক কৃষক বাধ্য হয়ে কম দামে তাদের জমি এই সিন্ডিকেটের কাছে বিক্রি করে দিচ্ছেন।
এভাবে দিন দিন কমে যাচ্ছে চাষাবাদযোগ্য জমি। শুধু জমির শ্রেণি পরিবর্তনই নয়, নষ্ট হচ্ছে মাটির উর্বরতাও। অন্যদিকে ট্রলি ও ট্রাকে করে মাটি পরিবহনের কারণে গ্রামীণ কাঁচা-পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। অভিযোগ রয়েছে, এসব যানবাহনের বেশিরভাগই অবৈধ এবং অপ্রাপ্তবয়স্ক চালকদের মাধ্যমে পরিচালিত হওয়ায় দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে কৃষিজমি, পাহাড় বা টিলা থেকে মাটি কেটে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করা নিষিদ্ধ থাকলেও, এর যথাযথ প্রয়োগ না থাকায় ভাটা মালিকরা বেপরোয়া হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বাশিদবকোল, জোনজালী পাড়া ও দত্তকুশা কালিপুর এলাকায় দিনরাত কৃষিজমি খনন করা হচ্ছে। অভিযুক্ত কাইয়ুম ইসলাম সলঙ্গা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হওয়ায় তার প্রভাবের কারণে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।
অভিযোগের বিষয়ে কাইয়ুম ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে অন্য এক ছাত্রদল নেতার সঙ্গে কথা বলতে বলেন।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী বলেন, “ফসলি জমির শ্রেণি পরিবর্তনের কোনো সুযোগ নেই। যে-ই হোক না কেন, অবৈধভাবে পুকুর খনন বা জমি নষ্ট করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park