1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সরিষাবাড়ীতে বিনাই-বৈরান সাহিত্য পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

সরিষাবাড়ীতে বিনাই-বৈরান সাহিত্য পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১২৬ বার পঠিত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

জামালপুরের সরিষাবাড়ীতে সাহিত্য ও সংস্কৃতিচর্চাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে বিনাই-বৈরান সাহিত্য পরিষদ-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা- অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৩১ জুলাই) বিকেল সাড়ে পাচটায় ঝিনাই- বৈরান সাহিত্য পরিষদের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে বিনাই-বৈরান সাহিত্য পরিষদ-এর সহ সভাপতি কবি ও শিক্ষাবিদ নির্মল চন্দ্র দুলাল সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার (শামীম) উপস্থিত ছিলেন। এর উদ্বোধক ছিলেন সরিষাবাড়ী পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার (শাহীন)। মুখ্য আলোচক হিসেবে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রানালয়ের পরিচালক কবি ও লেখক এবং গবেষক ড.অশোক বিশ^াষ বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে, বিনাই-বৈরান সাহিত্য পরিষদ-এর প্রতিষ্ঠাতা উপদেষ্টা শিক্ষা বিষয়ক গবেষক ও লেখক আবুল হোসেন সরকার, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ইকবাল হোসেন, বিনাই-বৈরান সাহিত্য পরিষদ-এর সহ সভাপতি বিশ^জিৎ কুমার দাস প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন- ঝিনাই- বৈরান সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক রাজিবুর রহমান, অনুষ্ঠানটি পরিচালনা করেন, সরিষাবাড়ী কলেজের প্রভাষক ও কবি বিউটি পারভীন ও ঝিনাই- বৈরান সাহিত্য পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক রাজু সরকার। এছাড়া অনুষ্ঠানে দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, গবেষক, শিক্ষক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park