1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সরিষাবাড়ীতে বৃক্ষরোপণ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, বিতরণ করা হলো গাছের চারা। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

সরিষাবাড়ীতে বৃক্ষরোপণ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, বিতরণ করা হলো গাছের চারা।

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১২০ বার পঠিত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

২০২৫-২০২৬ অর্থবছরের বৃক্ষরোপণ প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষাবাড়ী উপজেলার ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা ও অন্যান্য উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফসানা আফরোজ।

এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, জামালপুরের উপ-পরিচালক আলম শরীফ খান। আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন, একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল-আমিন, উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদসহ কৃষি বিভাগের কর্মকর্তা, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

পরে বিভিন্ন উপকারভোগীর মাঝে গাছের চারা ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধিতে সবাইকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park