1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সরাইলে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের সময় তার কামড়ে পুলিশ আহত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

সরাইলে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের সময় তার কামড়ে পুলিশ আহত

আব্বাস উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৫৯ বার পঠিত

আব্বাস উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শাকিব নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের সময় তার কামড়ে দুইজন পুলিশ আহত হয়েছে। গত মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার পানিশ্বর ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী পানিশ্বর ইউনিয়নের দেওবাড়িয়া গ্রামের আনু মিয়ার ছেলে ও লালু মিয়ার ভাই।

আহত হলেন সরাইল থানার এ এস আই আমান উল্লাহ ও কনস্টেবল শরিফুল ইসলাম। আহত পুলিশরা সরাইল সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে মাদক ব্যবসায়ী শাকিব পানিশ্বর এলাকায় বেপরোয়া চলাফেরা সহ কয়েক বছর ধরে নির্বিঘ্নে মাদক ব্যবসা চালিয়ে আসছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনজুর কাদের ভূইয়া বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী শাকিব মিয়াকে গ্রেপ্তার করার সময় আমাদের দুইজন পুলিশ আহত হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park