1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শিবপুর ইউনিয়ন জামায়াতের মাসিক কর্মী বৈঠক অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

শিবপুর ইউনিয়ন জামায়াতের মাসিক কর্মী বৈঠক অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১২৬ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবপুর ইউনিয়ন শাখার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০জুন) রাতে সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা বাজার জামে মসজিদে অনুষ্ঠিত কর্মী বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান।

ইউনিয়ন কর্মী বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মাওলানা মনিরুজ্জামান।

ইউনিয়ন সেক্রেটারি মাও: রেজাউল ইসলাম’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আনিছুর রহমান, উপজেলা যুব বিভাগ সভাপতি মওলানা রবিউল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মাছুম বিল্লাহ প্রমুখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা উপজেলা জামায়াতের সেক্রেটারি বলেন, জামায়াত ইসলামীর কর্মীদের ত্যাগ ও কুরবানীর বিনিময়ে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে হবে। কর্মীরা তাদের দক্ষ ও বিচক্ষণতার মাধ্যমে ইসলামের দাওয়াত প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যেন পৌঁছে দিতে পারে এ বিষয়ে সকল কর্মীদের উদ্বুদ্ধ করেন। জামায়াত ইসলামের প্রত্যেকটা কর্মী সংগঠনিক নিয়ম শৃঙ্খলা পালনের মাধ্যমে স্ব স্ব এলাকায় দায়িত্ব পালনের আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park