1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে মৃত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনছার এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

শাহজাদপুরে মৃত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনছার এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৭৬ বার পঠিত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নস্থ দরগারচর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনছার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭৬) বছর। বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনছার দরগারচর গ্রামের মৃত শমসের আলী প্রামানিকের দ্বিতীয় পুত্র।

তিনি ৮ জুলাই, গতকাল বুধবার মাঝরাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন।
৯ জুলাই -২৬, বৃহস্পতিবার সকাল ১০টায় দরগারচর ইদগাহ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে।
জানাযাপূর্ব উক্ত বীর মুক্তিযোদ্ধার কফিনে জাতীয় পতাকা ও পুষ্পস্তবক দিয়ে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন, স্থানীয় শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাবরিনা শারমিন।
এ সময় মরহুমের প্রতি ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরে হযরত শাহ হাবিবুল্লাহ শহীদ ইয়ামেনী (রহঃ)- এঁর মাজার শরীফ (বাদলবাড়ী) সংলগ্ন কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যা ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park