1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে বিশ্ব রক্তদাতা দিবস পালিত, আলমাছ আনছারী শ্রেষ্ঠ রক্তদাতা হিসেবে পুরস্কার পেলেন। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

শাহজাদপুরে বিশ্ব রক্তদাতা দিবস পালিত, আলমাছ আনছারী শ্রেষ্ঠ রক্তদাতা হিসেবে পুরস্কার পেলেন।

মোঃ জাকারিয়া হোসেন,শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৬৮ বার পঠিত
Oplus_131072


মোঃ জাকারিয়া হোসেন,শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে শনিবার (১৪জুন) বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে শাহজাদপুর অনলাইন রক্তদান সংগঠনের স্বেচ্ছাসেবকদের নিয়ে ও খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ কর্তক আয়োজিত, ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এর সৌজন্যে রংধনু মডেল স্কুলে বিশাল রক্তদাতা দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শাহজাদপুরে শ্রেষ্ঠ রক্তদাতা হিসেবে পুরস্কার পেলেন সহকারী অধ্যাপক জনাব মোঃ আলমাছ আনছারি। ইতিমধ্যেই যিনি ৬০ বার মানুষকে রক্ত দিয়ে অসংখ্য রোগীর জীবন বাঁচিয়েছেন।
শাহজাদপূর মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জনাব মোঃ আলমাছ আনছারীকে বিশেষ পুরস্কার প্রদান করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো: কামরুজ্জামান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামরুজ্জামান,
উপস্থিত ছিলেন খাজা ইউনুস আলী হাসপাতালের ডা: মোঃ শহিদুল ইসলাম। রংধনু মডেল স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ শহিদুল ইসলাম। শাহজাদপুর অনলাইন রক্তদান সংগঠনের সভাপতি হাবিবুর রহমান ও স্বেচ্ছাসেবীরা ।
অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে পালিত হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park