
মোঃ জাকারিয়া হোসেন এমএসসি,
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
১৯ মে ২০২৬ খ্রীষ্টাব্দ, মঙ্গলবার, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ও পৌরসভার অন্তর্গত “বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে” জাতীয় প্রাথমিক শিক্ষা পদক -২৬ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক- ২৬ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাদপুর “উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও অত্র বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এডহক কমিটির সম্মানিত সভাপতি জনাব রামকৃষ্ণ মজুমদার।”
উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা করেছেন অত্র বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক ও ২০২২ ও ২০২৩ ইং সালের শ্রেষ্ঠ (মহিলা) প্রধান শিক্ষক জনাব শিম্মি উজ জাহান।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রণীত ‘প্রাথমিক শিক্ষা পদক প্রদান নীতিমালা-২০২৬’ অনুযায়ী মাঠপর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থী বাছাই কার্যক্রম চলছে। ৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা ক্রীড়া, সংস্কৃতি, এবং বিষয়ভিত্তিক কুইজ এই তিনটি প্রধান ক্যাটাগরিতে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারছে। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক- ২০২৬ এর গুরুত্বপূর্ণ তথ্য: নীতিমালা: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে হালনাগাদ কৃত প্রাথমিক শিক্ষা পদক প্রদান নীতিমালা -২০২৬ প্রকাশিত হয়েছে।
প্রতিযোগিতার ক্ষেত্র: কুইজ, খেলাধুলা ও সাংস্কৃতিক বিভিন্ন ইভেন্টে ৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা- ২০২৬ নির্দেশিকা জারি করা হয়েছে।
উপস্থিত ছিলেন অত্র বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক ও শিক্ষার্থী।