1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

শাহজাদপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত।

মোঃ জাকারিয়া হোসেন,এমএসসি, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ বার পঠিত

 

মোঃ জাকারিয়া হোসেন,এমএসসি,
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি বড়াল নদীতে, শনিবার ২৭ সেপ্টেম্বর ২০২৫, তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ রোইং ফেডারেশনের আয়োজনে ও সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শাহাজাদপুর বড়াল নদীর বাঘাবাড়ি নৌ বন্দরে ৪৬তম জাতীয় নৌকাবাইচ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক জনাব মুহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মো: মাহবুব -উল- আলম।

প্রাধান অতিথির বক্তব্যে সচিব মহোদয় বলেন, সারা দেশে তারুণ্যের উৎসব উদযাপন করা হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন সকল ফেডারেশন, ক্রীড়া সংস্থা তারুণ্যের উৎসব উদযাপন করে আসছে। তারই অংশ হিসাবে রোইং ফেডারেশন এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করছে। নদীমাতৃক বাংলাদেশে নৌকাবাইচ প্রতিযোগিতা বাংলার লোক সংস্কৃতির একটি অংশ। এই প্রতিযোগিতার সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৫ এ প্রথম স্থান অর্জন করে ভাটিপাড়া প্রামাণিক ফাইটার্স, ২য় স্থান অর্জন করে ভাটিপাড়া আজম ব্রাদার্স এবং ৩য় স্থান অর্জন করে বাংলার বাঘ সংঘ। বিজয়ীদলের মাঝে যথাক্রমে ১,০০,০০০টাকা, ৭৫,০০০টাকা এবং ৫০,০০০ টাকার চেক পুরস্কার হিসাবে প্রদান করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park