1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
লাখো কন্ঠে শপথ পাঠে সিরাজগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

লাখো কন্ঠে শপথ পাঠে সিরাজগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
জুলাই পুনর্জারণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ শেষে সিরাজগঞ্জে আলোচনা সভা, উপকার ভোগীদের মধ্যে কার্ড বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠ ভার্চুয়ালে জেলার সরকারি বেসরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও আহতরা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

আলোর যাত্রায় পরিবর্তনের অংশগ্রহণের অঙ্গিকারে সারাদেশব্যপী ভার্চুয়ালে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে আটদফা শপথ বাক্য পাঠ করান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্ঠা শারমীন এস মুরশিদ।

শপথ পাঠ শেষ অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ হাফিজুর রহমান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহীনুর আলম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতেমা, ইসলামি ফাউন্ডেশনের উপ পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, এনজিও প্রতিনিধি রবিউল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র সমন্বয়ক নেয়ামুল বাশার নেহাল প্রমুখ।

আলোচনা সভা শেষে ২০২৫-২০২৬ চক্রের ভালনারেবল উইমেন বেনিফিট কর্মসূচীর আওতায় ছয়জন উপকারভোগীর মধ্যে কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মনিরুল ইসলাম। পরে অফিসার্স ক্লাবের হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় বাউল শিল্পীরা সঙ্গিত পরিবেশন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park