1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রেকর্ডীয় জমি খাস খতিয়ানে নিয়ে লিজ দেওয়ার প্রতিবাদে গোয়াইনঘাটে এলাকাবাসীর প্রতিবাদ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

রেকর্ডীয় জমি খাস খতিয়ানে নিয়ে লিজ দেওয়ার প্রতিবাদে গোয়াইনঘাটে এলাকাবাসীর প্রতিবাদ।

রুবেল আহমদ, স্টাফ রিপোর্টার,সিলেট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৪৫ বার পঠিত

রুবেল আহমদ, স্টাফ রিপোর্টার,সিলেট :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের লাটি গ্রামে পৈত্রিক ও রেকর্ডীয় জায়গা সরকারি ‘খাস’ খতিয়ানে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে তা লিজ দেওয়ার প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী। অনতিবিলম্বে এই লিজ বাতিলের দাবিতে কয়েক শতাধিক মানুষ প্রতিবাদ সভা করেছেন।

শুক্রবার (১ মে) বিকাল আড়াইটায় লাটি গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সভায় জমির মালিক মৃত মোহাম্মদ আব্দুল নূর এর অভিভাবক, কুটি মিয়া, মৃত নকি মিয়ার অভিভাবক, আব্দুল মালিকসহ এলাকার কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, খতিয়ান নং- এসএ ৮৪, বিএস ৩৪; জেএল নং- ৬৮, মৌজা- লাটি-এর অধীনে এসএ দাগ নং ১, ২, ১৩, ৪, ২২, ১৩৯, ৮৭, ৯০ এবং বিএস দাগ নং ২, ৪, ২২, ১১১, ১০৬, ১, ০৮, ১০৯, ১১০-সহ মোট ৯টি দাগে ৩০ একর ৫০ শতাংশ জমি তাদের দীর্ঘদিনের রেকর্ডীয় ও পৈত্রিক সম্পত্তি। কিন্তু দুর্ভাগ্যবশত বিভিন্ন সময়ে নদী ভাঙনের ফলে এই জমির বিশাল অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। অভিযোগ উঠেছে, মালিকানাধীন এই রেকর্ডীয় জায়গাগুলোকে সরকারি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করে সম্প্রতি লিজ প্রদান করা হয়েছে।

এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের পৈত্রিক জমিকে খাস দেখিয়ে লিজ দেওয়া কোনোভাবেই কাম্য নয়। এখান থেকে প্রভাবশালীরা যান্ত্রিক পদ্ধতিতে (বোমা মেশিন বা বালু উত্তোলনের যন্ত্র) বালু উত্তোলন করলে আশপাশের কয়েকশত ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এতে বহু অসহায় মানুষ গৃহহীন হয়ে পড়বে।”

বক্তারা আরও বলেন, “আমরা এই লিজের তীব্র প্রতিবাদ জানাই। সরকারের কাছে আমাদের জোর দাবি—তদন্ত সাপেক্ষে দ্রুত এই লিজ বাতিল করা হোক। জনগণের জান-মাল রক্ষায় আমাদের দাবি মানা না হলে আমরা ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।”

প্রতিবাদ সভা শেষে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে। এই বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park