
মোঃ সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা //
পাবনার ঈশ্বরদীতে অবস্থিত -এর আবাসিক এলাকা গ্রীণসিটিতে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অপরজন বর্তমানে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৩ আগস্ট) সকালে গ্রীণসিটি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে সংঘর্ষের সময় একজন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
অপর আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন।
ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় কর্মরত বিদেশি নাগরিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে।