1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রায়গঞ্জে স্কুল শিক্ষিকা কবিতা নাগের রহস্যজনক মৃত্যু: এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

রায়গঞ্জে স্কুল শিক্ষিকা কবিতা নাগের রহস্যজনক মৃত্যু: এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১২১ বার পঠিত

 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের রায়গঞ্জে কবিতা নাগ (৫০) নামে এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কবিতা নাগ উপজেলার চান্দাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। রবিবার (২৭ জুলাই) সকালে নিজ বাড়ির বারান্দা থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান রায়গঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ জাফর।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, চান্দাইকোনা নাগ পাড়ায় কবিতা নাগ স্বামী আকাশ বিশ্বাস এবং ছোট মেয়ে বর্ষা নাগকে নিয়ে বসবাস করতেন। শনিবার রাতে একসাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তারা। ভোরে কবিতা নাগকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে বারান্দার গ্রীলের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের স্বামী আকাশ বিশ্বাস বলেন, আমার স্ত্রী কবিতা নাগ বেশ কিছুদিন ধরেই মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। হয়ত সেখান থেকেই এমন কাজ করেছেন। চান্দাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো মাহমুদুল হাসান বলেন, বেশ কিছু দিন ধরেই তার কথাবার্তা ও ব্যবহার স্বাভাবিক ছিলনা৷ আমরা বিষয়টি বুঝে ওনার পরিবারকে জানিয়েছিলাম।

রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। এদিকে শিক্ষিকার এমন রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড তা নিয়ে স্থানীয়দের মাঝে নানা আলোচনা চলছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park