
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকর করার দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২২মে) সকালে মানববন্ধন এর আয়োজন করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজারহাট উপজেলা শাখা।
মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য দেন, জমায়েত হোসেন খোকন, আহবায়ক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি),সাজ্জাদুল ইসলাম সাগর,সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি (এনসিপি),রায়হান রাজু যুৃগ্ম আহবায়ক (এনসিপি) অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন রিংকু র্যাবেন আহবায়ক জাতীয় যুবশক্তি রাজারহাট উপজেলা শাখা।এছাড়াও মানববন্ধনে উপজেলা এনসিপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন ।
এসময় বক্তারা সরকারের কাছে সুষ্ঠ তদন্তের ভিত্তিতে শিশু রামিসা হত্যার বিচার চেয়ে এ কর্মসূচি পালন করেন।
বক্তারা আরও বলেন এই দেশের বিচার ব্যবস্থার দিকে সরকারকে সঠিক নজরদারি সহ খুন ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তি ও দ্রুততম সময়ে বিচার নিষ্পত্তি করার ব্যবস্থা করার দাবী জানান।