
আব্দুল হাকিম সবুজ (কুড়িগ্রাম)প্রতিনিধি:
রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় নারী সহ দুজন কে আহত করার ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে ও অভিযোগ সুত্রে জানা যায় গত শনিবার ৬ই জুন বিকেলে উপজেলার নাজিম খান ইউনিয়নের রতিরাম পাঠান পাড়া ফাতেমা বেগমের সাথে পার্শ্ববর্তী উমরমজিদ ইউনিয়ের ফুলখা মজাহিদপাড়ার মো: গাফফার মন্ডল গংয়ের সাথে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিলো।
ফাতেমা বেগম নিজ নামীয় তফসিল বর্ণিত জমিতে বসতবাড়ী ও ভোগ দখল করে আসছেন।উক্ত জমিজমা নিয়ে প্রতিপক্ষের সাথে আদালতে মামলা মোকদ্দমা চলছে।ঘটনার দিনে মো:গাফফার মন্ডল সহ ১০/১২ জন দেশীয় অস্ত্র নিয়ে ফাতেমা বেগমের ভোগ দখলীয় জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করলে ফাতেমা বেগম ও তার ভাই ও মেয়ের জামাই বাধা দিতে গেলে গাফফার মন্ডল,হারুন,রায়হান,রিফাত সহ ১০/১২ তাদের উপর হামলা করে আহত করে।তাদের হাতে থাকা লাঠি শোঠা ও রডের আঘাতে ফাতেমা বেগমের মেয়ে শাহানা আহত হন,ভাই সিরাজুল ইসলাম,রবিউল ইসলাম এর উপর গাফফার গংয়ের হামলায় শরীরের বিভিন্ন জায়গায় ছিলাজখম হয়।ফাতেমা বেগমের জামাই জিয়াউর রহমান তাদের হামলা থেকে শ্বশুর শাশুড়ী ও স্ত্রীকে রক্ষা করতে গেলে তাকেও বেধম মারপিট করে শরীরে বিভিন্ন জায়গায় গুরুতর ছিলা জখম করে।
এই ঘটনায় ভুক্তভোগী ফাতেমা বেগম রাজারহাট থানায় বাদী হয়ে মো:গাফফার মন্ডল কে প্রধান আসামী করে মোট ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে রাজারহাট থানার তদন্ত কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক মো.কামরুল হাসান বলেন,অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল থেকে দেশিও অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে