1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজারহাটে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

রাজারহাটে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

আব্দুল হাকিম সবুজ রাজারহাট প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৯০ বার পঠিত

আব্দুল হাকিম সবুজ
রাজারহাট প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাট-তিস্তা সড়কের মন্ডলের বাজার নামক স্থানে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন সিএনজি যাত্রী নিহত হয়েছেন এবং ৫জন আহত হয়েছেন।

শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার সুধী কানন পেট্রোল পাম্পের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম এরশাদ আলী (৪০)। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার বালিয়াপুর এলাকার বাসিন্দা।

দুর্ঘটনায় আহত ৫জনের মধ্যে ১জনকে রংপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যান্যদের কুড়িগ্রাম সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রংপুর হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park