1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে GST গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে GST গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন।

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৯২ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি,
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয় সমূহের ‘সি’ ইউনিটের (বাণিজ্য বিভাগের) ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
২৭ মার্চ, ২০২৬ (শুক্রবার) বেলা ১১.০০ টায় শুরু হয়ে দুপুর ১২.০০ টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘সি’ ইউনিটে মোট ৬০২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। উপস্থিতির হার ছিল ৮৪.৮৮%।

ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস -চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার উপকমিটি সমূহের সদস্যবৃন্দ, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাইওয়ে পুলিশ, গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভা করেন। ভর্তি পরীক্ষা শেষে এক বার্তায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর, মাননীয় ট্রেজারার, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, ভর্তি পরীক্ষার উপকমিটির সদস্যবৃন্দ, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাইওয়ে পুলিশ, গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস, পল্লী বিদুৎ, স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্তৃপক্ষ এবং শাহজাদপুর বাসীসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের এই সহযোগিতা পরবর্তী পরীক্ষা গুলোতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, শুক্রবার সারাদেশে গুচ্ছভুক্ত মোট ২০টি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১টি বিশ্ববিদ্যাল য়ের কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। এরপর যথাক্রমে ০৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park