1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের পাশে ছাত্র অধিকার পরিষদের তথ্য সহায়তা কেন্দ্র। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের পাশে ছাত্র অধিকার পরিষদের তথ্য সহায়তা কেন্দ্র।

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১১০ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি,
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

শুক্রবার (৩ এপ্রিল -২০২৬ইং) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ -এর ভর্তি পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে এসেছে ছাত্র অধিকার পরিষদ।
সাবেক ভিপি নুরুল হক নূর-এর নেতৃত্বে গড়ে ওঠা গণঅধিকার পরিষদ-এর সহযোগী সংগঠন ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে স্থাপন করা হয়েছে একটি তথ্য সহায়তা কেন্দ্র।
এই সহায়তা কেন্দ্রের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পরীক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য, কেন্দ্রের অবস্থান, সময়সূচি ও আসন বিন্যাস সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া যে হচ্ছে। পাশাপাশি, যেকোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সহায়তাও প্রদান করছে সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা জানান, সাবেক ভিপি নুরুল হক নূরের আদর্শকে ধারণ করে শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য। ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সেই দায়িত্ব বোধেরই অংশ।
পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এই উদ্যোগ ইতিবাচক সাড়া ফেলেছে। তারা মনে করছেন, এমন উদ্যোগ ভোগান্তি কমিয়ে ভর্তি প্রক্রিয়াকে আরও সহজ করে তুলছে।
ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভর্তি পরীক্ষা চলাকালীন পুরো সময়জুড়ে এই তথ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park