1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে GSTগুচ্ছের 'এ-ইউনিটের' ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে GSTগুচ্ছের ‘এ-ইউনিটের’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত।

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৮০ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের এ-ইউনিটের (বিজ্ঞান বিভাগের) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১.০০টা থেকে দুপুর ১২.০০টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩, শাহজাদপুর সরকারি কলেজ, মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ, (অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-২) এবং শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজসহ (অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-১) মোট ৪টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ-ইউনিটে মোট ৫১৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০৯১ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।
উপস্থিতির হার ছিল ৭৯.৩৪ শতাংশ।

ভর্তি পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, বিভিন্ন ছাত্র সংগঠন ও ক্লাবসমূহ নিয়োজিত ছিলো। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে পরীক্ষার্থী ও তাদের সাথে আগত অভিভাবকদের জন্য পরীক্ষা কেন্দ্রের পাশে বসার ব্যবস্থা করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টিম নিয়োজিত ছিলো।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন ও ক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়াও ভাইস-চ্যান্সেলর মহোদয় ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী, শাহজাদপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, বিদ্যুৎ অফিসসহ শাহজাদপুরের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে পরবর্তী বছরগুলোতেও সহযোগিতার এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ বিকাল ৩.০০টা থেকে ৪.০০টা পর্যন্ত আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইতিপূর্বে ২৭ মার্চ ‘সি- ইউনিটের’ এবং ০৩ এপ্রিল ‘বি-ইউনিটের’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park