1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস বয়কট, শিক্ষক-শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস বয়কট, শিক্ষক-শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১০১ বার পঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে ২০২৫ সালের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কট করে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা।

শনিবার (২৬ জুলাই) সকালে অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনে সড়কের দুই পাশে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করেন। এ সময় তারা, “আমার ক্যাম্পাস আমার ঘর, থাকব না আর যাযাবর”, “অন্যের ক্যাম্পাস সজ্জিত, আমরা কেনো বঞ্চিত”, “ক্যাম্পাস নিয়ে প্রহসন, মানিনা মানবনা” – এসব স্লোগানে উত্তাল হয়ে ওঠেন।

এর আগে ২৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও রেজিস্ট্রারের (অতিরিক্ত দায়িত্ব) দায়িত্বে থাকা প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। ২৭, ২৮ ও ২৯ জুলাই যথাক্রমে বাংলা, অর্থনীতি ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে নির্ধারিত লিখিত ও মৌখিক পরীক্ষা আপাতত হচ্ছে না।

এছাড়া গত ২৪ জুলাই একই দাবিতে সংবাদ সম্মেলন করেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। তারা আগেই এই দিবস বয়কটসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া কষ্টসাধ্য ব্যাপার, তাই স্থগিত করা হয়েছে।’

প্রসঙ্গত, গত ১৬ জুন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করে বলেন, স্থায়ী ক্যাম্পাসের দাবি যৌক্তিক, হতাশার কিছু নেই, তবে দীর্ঘ সময় ধরে চেষ্টা না করলে এদেশে কিছু হয় না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park