1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
যোগ্য ও ত্যাগীরাই ছাত্রদলের নেতৃত্বে স্থান পাবে : রায়হান-অর্ঘ্য - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

যোগ্য ও ত্যাগীরাই ছাত্রদলের নেতৃত্বে স্থান পাবে : রায়হান-অর্ঘ্য

সাইদুল বাসার, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৭৭ বার পঠিত

সাইদুল বাসার, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে সাতক্ষীরার তালা থানা ও কলেজ ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪ টায় তালা শিল্পকলা একাডেমি চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক জে.এম. দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য, সিনিয়র সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পী, সহ-সভাপতি আসিফ ইকবাল, সোহেল রানা ও শেখ রিজভী আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আহম্মেদ রিপন, শেখ ফারহান মাসুক, জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক শাহীন ইসলামসহ আরও অনেকে।

মতবিনিময় সভায় ছাত্রদল নেতারা বলেন, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে হবে। নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য বৃদ্ধি, সংগঠনিক তৎপরতা বাড়াতে হবে। কোনো ব্যক্তির অপকর্মের দায়ভার ছাত্রদল নেবে না। যোগ্য ও ত্যাগীরাই আগামীদিনে ছাত্রদলের নেতৃত্বে স্থান পাবে বলে জানান ছাত্রনেতারা।

মতবিনিময় সভায়কে ঘিরে তালা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী তুহিন রিয়াদের দুই শতাধিক নেতাকর্মী নিয়ে মতবিনিময় সভায় যোগদান করতে দেখা যায়। তালা থানা ছাত্রদলের আহবায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব এস.কে. ফারুক হোসেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park