1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর জাল সনদ প্রদান করায় সিরাজগঞ্জে চিকিৎসক কারাগারে - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর জাল সনদ প্রদান করায় সিরাজগঞ্জে চিকিৎসক কারাগারে

সিনিয়র রিপোর্টার সিরাজগঞ্জ :
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৫২ বার পঠিত

সিনিয়র রিপোর্টার সিরাজগঞ্জ :
হাসপাতালে ভর্তি না হওয়ার পরও জাল সনদ প্রদান করায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের মেডিক্যাল অফিসার ডা: ফয়সাল আহম্মেদকে কারাগারে প্রেরণ করেছে আদালত। সোমবার (৩০ মার্চ) বিকেলে সিনিয়র জুডিশিয়াল (৩) বেলকুচি আমলী আদালতে হাজির হলে বিচারক ওবায়দুল হক রুমি তাকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। এ বিষয়ে যমুনা টেলিভিশন একটি প্রতিবেদন প্রচার করেছিলো যা আদালতে উল্লেখ করা হয়।

মামলার প্রধান সাক্ষী এ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা বলেন, ২০২৫ সালের ২১ মার্চ বেলকুচি উপজেলার কদমতলি গ্রামে একটি মারামারি ঘটনা ঘটে। ওই ঘটনায় ওয়াজেদ আলীসহ কয়েকজনের বিরুদ্ধে একই এলাকার মো: শাহজালাল বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। মামলার এজাহারের যুক্ত করা সার্টিফিকেট দিয়ে মো: শাহজালাল দাবী করেন মারামারিতে আহত হয়ে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আসামী ওয়াজেদ আলী বিষয়টি আদালতে চ্যালেঞ্জ করে আবেদন দিয়ে দাবী করেন বাদী বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিল। সে মিথ্যা সার্টিফিকেট দাখিল করেছেন। আদালত ওয়াজেদ আলীর আবেদন আমলে নিয়ে অভিযোগের সতত্য যাচাইয়ের জন্য অনুসন্ধানের উদ্যোগ নেন। একজন ম্যাজিষ্ট্রেট অভিযোগের তদন্তের পর ২৬ ফেব্রুয়ারী আদালতে প্রতিবেদন দাখিল করেন। তদন্তে সার্টিফিকেট জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। এরপর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (৩) বেলকুচি আমলী আদালতের বিচারক ওবায়দুল হক রুমি এ ঘটনায় একই আদালতের বেঞ্চ সহকারী রোজিনা খাতুনকে এ বিষয়ে সদর থানায় মামলা করার নির্দেশ দেন। মামলায় আইনজীবি, নার্স ও ভুক্তভোগীসহ ১০জনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়।

আইনজীবি ইন্দ্রজিত সাহা আরো বলেন, ওই মামলা দায়েরের পর আদালত আসামীর বিরুদ্ধে সমন জারী করেন। সোমবার বিকেলে আসামী মেডিক্যাল অফিসার ডা: ফয়সাল আহম্মেদ আদালতে হাজির হলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

প্রসঙ্গত, সম্প্রতি বদলী হওয়ায় ডা: ফয়সাল আহম্মেদ (৪০) বর্তমানে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। তিনি সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া জগাই মোড় এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।  

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park