1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মৌলভীবাজারে সড়কে ঝরল যুবকের প্রাণ; দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেল। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

মৌলভীবাজারে সড়কে ঝরল যুবকের প্রাণ; দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেল।

এম সাঈদ || সিলেট প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৮৩ বার পঠিত

এম সাঈদ || সিলেট প্রতিনিধি

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রবিবার (১৭ মে) দুপুরে গোবিন্দবাটি তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রীকান্ত মালাকার (১৮) রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের একামধু এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলের সঙ্গে দ্রুতগতিতে আসা ট্রাকের সংঘর্ষ হলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী।

রাজনগর থানার ওসি জানান, দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রাকটি আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park