1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে দুই দিনব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবের আয়োজন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মহেশখালীতে দুই দিনব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবের আয়োজন

সুমন চন্দ্র দে, কক্সবাজার প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ বার পঠিত

সুমন চন্দ্র দে, কক্সবাজার প্রতিনিধি:

পরম প্রেমময় ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে কক্সবাজারের মহেশখালীতে দুই দিনব্যাপী বর্ণাঢ্য জন্মাষ্টমী উৎসবের আয়োজন করা হয়েছে।

শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ, মহেশখালী উপজেলা শাখার উদ্যোগে আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর শ্রী শ্রী কেন্দ্রীয় হরি মন্দির, ঠাকুরতলায় এ উৎসব অনুষ্ঠিত হবে।

উৎসবের প্রথম দিন শুক্রবার ভোরে মধুসূদন স্তুতি ও নগর কীর্তনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হবে। দিনব্যাপী শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ প্রতিযোগিতা, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, সমবেত উপাসনা, ভোগারতি ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে। 

৪ সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ২টায় মহেশখালী উপজেলা স্থানীয় সনাতন সম্প্রদায় ও মহেশখালী কলেজের সনাতনী শিক্ষার্থী সহ ধর্মীয় সংগঠনের সমন্বয়ে বাবু দিঘীর পূর্ব পাড়, অর্থাৎ গোরকঘাটা শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গণ থেকে বের হবে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল মহাশোভাযাত্রা।

বিকাল ৪টায় মঙ্গল মহাশোভাযাত্রা পর শ্রী শ্রী আদিনাথ মন্দির প্রাঙ্গণে শেয় হয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ, শ্রীকৃষ্ণের পালা কীর্তন ও রাতব্যাপী শ্রীমদ্ভাগবত পাঠ অনুষ্ঠিত হবে। রাত ১২টা ১ মিনিটে শ্রীকৃষ্ণের পূজা ও ব্রতীদের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে জন্মাষ্টমীর মূল আয়োজন সম্পন্ন হবে।

এ ছাড়া মহেশখালী উপজেলাধীন বিভিন্ন মঠ-মন্দিরেও শ্রীকৃষ্ণের পূজা, গীতা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

৫ সেপ্টেম্বর (শনিবার) সকালে মধুসূদন স্তুতি ও শ্রীকৃষ্ণের নন্দ উৎসব সমাপনী পূজার মধ্য দিয়ে দুই দিনের উৎসবের সমাপ্তি হবে।

উৎসবে সর্বস্তরের সনাতনী সমাজ, পুণ্যার্থী ও ভক্তদের পরিবার-পরিজনসহ অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটির সভাপতি শ্রী আশীষ চন্দ্র দে, সাধারণ সম্পাদক শ্রী রাজু মোহন দে, সাংগঠনিক সম্পাদক শ্রী রূপন কান্তি দে ও অর্থ সম্পাদক শ্রী রামজয় দে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park