1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মন্মথপুরে বাবা সঙ্ঘেশ্বরজীর মাথায় জল ঢালতে ভক্তদের উপচে পড়া ভিড়:- বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

মন্মথপুরে বাবা সঙ্ঘেশ্বরজীর মাথায় জল ঢালতে ভক্তদের উপচে পড়া ভিড়:-

বেবি চক্রবর্ত্তী,ভারত প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী:- শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে কাকদ্বীপের মন্মথপুরে বাবা সঙ্ঘেশ্বরজী মন্দিরে শিবলিঙ্গে জল ঢালার জন্যে আজ সোমবার ভোর থেকেই ছিল ভক্তদের দীর্ঘ লাইন।
শিবাবতার আচার্য্য শ্রীমৎ প্রণবানন্দজী মহারাজের দিব্যলীলা ভাবনা থেকে প্রতিষ্ঠিত এই শিবমন্দিরটি ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে গড়ে উঠেছে। কালনাগিনী নদীর তীরে, কাকদ্বীপ থেকে মাত্র সাত কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির ধীরে ধীরে ভক্তদের কাছে স্থানীয় তারকেশ্বরের মর্যাদা পাচ্ছে।
এদিনে ভক্তদের মনোস্কামনা পূরণের উদ্দেশ্যে আয়োজন করা হয় মহা রুদ্রাভিষেক ও শিবযজ্ঞের। মন্দির প্রাঙ্গণে সকাল থেকেই ধ্বনিত হয় মন্ত্রোচ্চারণ ও ঘণ্টাধ্বনি। একদিকে ভক্তদের জল নিবেদন, অন্যদিকে ধর্মীয় অনুষ্ঠানের পবিত্র পরিবেশ – দুয়ের সমন্বয়ে মন্মথপুরে আজ যেন এক ভক্তিময় মহোৎসবের চিত্র ফুটে ওঠে।
স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দূর-দূরান্তের ভক্তরাও এই অনুষ্ঠানে অংশ নেন। আয়োজকরা জানান, এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান শুধু ভক্তদের আধ্যাত্মিক তৃপ্তিই দেয় না, বরং সমাজের ঐক্য ও কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park