1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভারতে সাংসদদের নিয়ে পাল্টা বৈঠক রাজ্য বনাম কেন্দ্রীয় সরকার:- বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

ভারতে সাংসদদের নিয়ে পাল্টা বৈঠক রাজ্য বনাম কেন্দ্রীয় সরকার:-

বেবি চক্রবর্ত্তী,ভারত প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী: দিল্লী:- এটা ঠিক পাল্টা বৈঠক কিনা বলা যাবে না। তবে আজ, বিকেলে তৃণমূলের সাংসদদের নিয়ে বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই খবর জানা জানির পরেই খবর আসে সোমবারই অমিত শাহ বৈঠক করবেন বাংলার বিজেপি সাংসদদের নিয়ে। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রীর দিনভর নানা কর্মসূচি রয়েছে। তার ফাঁকেই বাংলায় ১২ জন বিজেপি সাংসদের সঙ্গে আলোচনা করবেন শাহ। রবিবার সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। বিহার ভোটের আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে তুমুল হইচই। বিহারের মতো বিভিন্ন রাজ্যে তা লাগু হবে বলে চিঠি দিয়ে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আর এই এসআইআরের বিরোধিতা করে রাজ্য সরকার সুর চড়িয়েছে। প্রতিবাদে একাধিক কর্মসূচি গৃহীত করেছে।
আগামী সপ্তাহে বিরোধী ইন্ডিয়া জোট নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করতে চলেছে। তৃণমূলের তরফে তাতে নেতৃত্ব দিতে পারেন সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া সংসদে এনিয়ে বিজেপিকে চাপে ফেলতেও নির্দিষ্ট রণকৌশল স্থির করছে তৃণমূল। এদিকে, বিজেপিও এসআইআর নিয়ে সতর্ক। বিভিন্ন রাজ্যের মতো বাংলায় বিশেষ নিবিড় সংশোধনী লাগু হলে কী ভূমিকা হবে বিজেপি সাংসদদের, তা স্থির করতে বাংলার সাংসদদের নিয়ে শাহের বৈঠক বলে জানা গিয়েছে। আসলে এসআইআরের বিরোধিতায় যেভাবে বাংলার শাসকদল কোমর বেঁধে নেমে পড়েছে, তাতে প্রমাদ গুনছে কেন্দ্রের শাসক শিবির। এখন দেখার অমিত জি সাংসদের কি কি পরামর্শ দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park