1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচির সমেশপুর গরুর হাটে উত্তেজনা: ব্যবসায়ীকে ঘিরে সংঘর্ষ, পুলিশের হাত থেকে ছিনিয়ে নিলেন পাওনাদাররা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বেলকুচির সমেশপুর গরুর হাটে উত্তেজনা: ব্যবসায়ীকে ঘিরে সংঘর্ষ, পুলিশের হাত থেকে ছিনিয়ে নিলেন পাওনাদাররা

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩৪৩ বার পঠিত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী সমেশপুর গরুর হাটে এক গরু ব্যবসায়ীকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পাওনা টাকার জেরে রিপন নামের এক ব্যবসায়ীকে আটকের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যা শেষ পর্যন্ত পুলিশ ও পাওনাদারদের মধ্যে সংঘর্ষে রূপ নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রিপন নামে ওই গরু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে কিছু পাওনাদারের কাছে টাকা বকেয়া রাখেন। সোমবার(২০ এপ্রিল) হাটের দিন পাওনাদাররা তাকে সমেশপুর গরুর হাটে পেয়ে আটক করেন। পরবর্তীতে বিষয়টি সমাধানের লক্ষ্যে হাট কমিটি রিপনকে তাদের হেফাজতে নেয় এবং মীমাংসার চেষ্টা চালায়।
এদিকে, কে বা কারা থানায় ফোন করে অভিযোগ দেয় যে, হাটে একজন ব্যবসায়ীকে আটকে রেখে তার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা চলছে। এমন সংবাদের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়।
অভিযোগ রয়েছে, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ রিপনকে নিজেদের হেফাজতে নিয়ে পিকআপে তোলার চেষ্টা করে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন পাওনাদাররা। এক পর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালিয়ে রিপনকে ছিনিয়ে নিয়ে পাশের কামারখন্দ উপজেলায় নিয়ে যান।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্তের কথা জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে মারধর সাথে জরিত দুইজনকে আটক করে থানায় নিয়েছে পুলিশ।
স্থানীয়রা বলছেন, এমন ঘটনায় হাটের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। দ্রুত সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park