1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে ব্যবসায়ীর মজুত করা ১৭৪৪ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে কারাদন্ড - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বেলকুচিতে ব্যবসায়ীর মজুত করা ১৭৪৪ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে কারাদন্ড

সবুজ সরকারঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

সবুজ সরকারঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যবসায়ীর দোকান থেকে মজুত করা ১৭৪৪ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এছাড়াও মজুত করার অপরাধে ওই ব্যবসায়ীকে ৩ দিনের কারাদন্ড প্রদান করা হয়।

মঙ্গলবার সকালে উপজেলার পৌর শেরনগর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অভিযান পরিচালনা করে মেসার্স রবিউল এন্টারপ্রাইজের দোকান থেকে ১৭৪৪ লিটার ডিজেল জব্দ করা হয়। এবং মজুত করার অপরাধে দোকানের স্বত্বাধিকারী রবিউল ইসলামকে কারাদন্ড প্রদান করেন। পরে ১৭৪৪ লিটার ডিজেল ডিলার পয়েন্টে  সরকারি নির্ধারিত দামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

এ সময় বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফরসহ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান বলেন, চলমান সংকটের সুযোগ নিয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে ডিজেল মজুত করা হয়েছিল। অভিযান চালিয়ে  দোকান থেকে ১৭৪৪ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। একই সাথে অবৈধভাবে তেল রাখার অপরাধে ব্যবসায়ীকে ৩ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park