1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে  ‘ফুয়েল কার্ডে জ্বালানি তেল বিক্রি শুরু - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বেলকুচিতে  ‘ফুয়েল কার্ডে জ্বালানি তেল বিক্রি শুরু

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৭৬ বার পঠিত

‘নো ফুয়েল কার্ড, নো পেট্রোল-অকটেন’ সেই ধারাবাহীকতায় আজ থেকে ফুয়েল কার্ড দেখিয়ে পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেল চালকদের মাঝে জ্বালানি তেল বিক্রি করা শুরু হয়েছে ।

বুধবার (১ এপ্রিল)সকাল ১০টায় সিরাজগঞ্জের বেলকুচি সুবর্ণসারা অবস্থিত মেসার্স সৈয়দা আমিনা ফিলিং ষ্টেশন থেকে সুশৃঙ্খল ভাবে লাইন ধরে ফুয়েল কার্ড দেখিয়ে মোটরসাইকেল আরোহীদের পেট্রোল সংগ্রহ করতে দেখা যায়। জ্বালানি তেলের সংকট মোকাবিলায় আজ ১ এপ্রিল থেকে সিরাজগঞ্জ জেলা সমস্থ পেট্রোল পাম্পে মোটরসাইকেল -চালকদের জন্য এই নীতি চালু হয়েছে।

এ সময় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, দায়িত্বরত ট্যাগ অফিসার কে এম শরিফুল ইসলামসহ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

তেল নিতে আসা এক মোটর চালক বলেন, তেলে যেহেতু সংকট কার্ড করে সরকার ভালো করছে। তা না হলে তো তেল পেতাম না। ঈদের পরে এই প্রথম চাহিদা মত গাড়িতে তেল উঠালাম।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান জানান, ১ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কাউকে তেল সরবরাহ করা হবে না। ৩০ ও ৩১ মার্চ দুদিন ফুয়েল কার্ড বিতরণ করার সিদ্ধান্ত নিলেও দুই দিনে সমস্ত কাজ শেষ করতে না পারায় জেলা প্রশাসনের পক্ষ থেকে আরো চার দিন বৃদ্ধি করা হয়েছে। উপজেলার মেসার্স সৈয়দা আমেনা ফিলিং স্টেশনের প্রতিদিন ভোর ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত জ্বালানি তেল বিক্রির কার্যক্রম চালু থাকবে। তেল সঠিকভাবে বিতরণ করা হয় সে জন্য পুলিশের পাশাপাশি তেল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park