1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে তাঁত শিল্পের উন্নয়নে মতবিনিময় সভায় সচিবের কাছে ক্ষোভ প্রকাশ করলেন প্রান্তিক তাতিরা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বেলকুচিতে তাঁত শিল্পের উন্নয়নে মতবিনিময় সভায় সচিবের কাছে ক্ষোভ প্রকাশ করলেন প্রান্তিক তাতিরা

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২৭ বার পঠিত

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
তাঁত বোর্ডের সহযোগিতা শুধু কাগজে কলমে। প্রকৃত তাঁতীরা বঞ্চিত হলেও ভূয়া তাঁতি সেজে অনেকেই প্রনোদনা ও সহায়তা পায়। সচ্ছতার সাথে কার্যক্রম পরিচালনা করতে হবে, কোন বৈষম্য চলবে না বলে ক্ষোভ প্রকাশ করেন প্রান্তিক তাঁতীরা।

মঙ্গলবার দুপুরে তাঁত শিল্পের উন্নয়নে সিরাজগঞ্জের বেলকুচির তামাই ক্লাবে তাঁতিদের সাথে মতবিনিময় সভা প্রধান অতিথি বস্র ও পাট মন্ত্রনালয়ের সচিব মিজ্ বিলকিস জাহান রিমি তাঁতিদের কথা শোনেন।

বাংলাদেশ তাঁত বোর্ডের আয়োজনে তামাই গ্রামের তামাই ক্লাবের হল রুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি ।

এসময় তাঁত বোর্ডের প্রধান হিসাব রক্ষক শুকুমার শাহা, সিরাজগঞ্জের স্থানীয় সরকারের উপ-পরিচালক কামরুল ইসলাম, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান, জাতীয় তাঁতি সমিতির সভাপতি আব্দুস ছামাদ খান ও বেলকুচি তাঁত বোর্ডের লিয়াঁজো অফিসার তন্নী খাতুন উপস্থিত ছিলেন।

এদিকে তামাই হ্যান্ডলুম এন্ড পাওয়ারলুমওনার্স এ্যাসোসিয়েশনের সেক্রেটারি হাজী আব্দুল আজিজ সরকার ও তাঁতি আবদুল গফুর খান বলেন, দেশের প্রায় কোটি ৭০ শতাংশ কাপড় উৎপাদন হয় একমাত্র তামাই গ্রামে। তবে রং সুতার দাম সহ সকল উপকরণের মূল্য বৃদ্ধির কারনে এ গ্রামের বহু কারখানা বন্ধ হবার পথে।

তাঁতিরা আরও বলেন, উচ্চ সুদে লোন নিয়ে অনেকে তাঁতিই সর্বশান্ত হচ্ছে। তবে সরকারি ভাবে কম সুদে লোন দিলে এ শিল্প টিকে থাকবে। এছাড়া পরিবেশ অধিদপ্তর, বিদুৎ বিভাগ সহ বিভিন্ন সংস্থা দ্বারা হয়রানি বন্ধ করতে হয়। একই সাথে তাঁত শিল্পে গ্যাস সংযোগ সহ পরিবেশ সুরক্ষায় ইটিপিপ্লান্ট নির্মানে সরকারি সহযোগী নিশ্চিত করেতে হবে।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বস্র ও পাট মন্ত্রনালয়ের সচিব মিজ্ বিলকিস জাহান রিমি বলেন, তাঁত শিল্পের উন্নয়নে সকল সহায়তা করা হবে। প্রকৃত তাঁতিরাই বোর্ডের সহায়তা পাবে। এছাড়া পরিবেশ রক্ষা সহ এ শিল্পে গ্যাস সংযোগের জন্য প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park