1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিক্রয় উদ্বোধন করলেন ইউএনও!  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বেলকুচিতে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিক্রয় উদ্বোধন করলেন ইউএনও! 

বেলকুচি প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৯০ বার পঠিত

বেলকুচি প্রতিনিধি,
সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় স্বল্পমূল্যে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলার সেন ভাঙ্গাবাড়ী বাজারে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।
খাদ্য অধিদপ্তরের এ উদ্যোগে কার্ডধারী পরিবারগুলো প্রতি কেজি চাল মাত্র ১৫ টাকা কেজি দরে মাসে  ৩০ কেজি  চাল ক্রয় করতে  পারবেন। স্থানীয় ডিলার মোঃ রেজাউল করিম এ কার্যক্রমের দায়িত্ব পালন করছেন। তিনি জানান, প্রতি সপ্তাহে সোমবার, মঙ্গলবার ও বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাল বিক্রি করা হবে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চাল সংগ্রহ করতে পারেন। এই কার্যক্রম প্রথম পর্যায়ে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত এবং দ্বিতীয় পর্যায়ে ফেব্রুয়ারী ও মার্চ মাসে কার্ডধারীগন চাল ক্রয় করতে পারবেন। 
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান  নুরুল ইসলাম গোলাম, প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের তালুকদার, ইউপি সদস্য নুরুল ইসলাম তুহিন, শাহ আলম মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খাদ্য কর্মকর্তা জানান  উপজেলায় মোট ২৫ জন ডিলারের মাধ্যমে একযোগে এ চাল বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সরকারের এই উদ্যোগে স্বল্প আয়ের মানুষেরা ন্যায্যমূল্যে চাল কিনে উপকৃত হচ্ছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park