1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বেলকুচিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৭৩ বার পঠিত

মোঃ সেরাজুল ইসলাম
“আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক সকল নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ই মার্চ) সকালে উপজেলার রাজাপুর ইউনিয়নের বামনবাড়িয়া গ্রামে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে সুইডেন সরকারের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর বাস্তবায়নে ‘কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন (সিআরইএ) প্রকল্পের উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসময় সময় উপস্থিত ছিলেন নারী দল, কিশোরী দল, ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশান গ্রুপের সভাপতি ও সদস্যবৃন্দ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মোছা: আকতারী বেগম, প্রকল্প কর্মকর্তা শারমিন আকতারসহ প্রকল্পের সকল ষ্টাফ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park