1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে অবৈধ দলিল বানিয়ে বাড়ী দখলের অপচেষ্টার প্রতিবাদে সাংবাদিক সন্মেলন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বেলকুচিতে অবৈধ দলিল বানিয়ে বাড়ী দখলের অপচেষ্টার প্রতিবাদে সাংবাদিক সন্মেলন

মোঃ সেরাজুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৩১২ বার পঠিত

মোঃ সেরাজুল ইসলাম:সিরাজগঞ্জের বেলকুচিতে অবৈধ দলিল বানিয়ে অবৈধভাবে বাড়ী দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে ভাড়াটিয়ার চরচালা গ্রামের মৃত আব্দুল মান্নানের স্ত্রী শেফালী খাতুন গং এর বিরুদ্ধে।
বুধবার সকালে দখলের প্রতিবাদ জানিয়ে ভুক্তভোগী ইমদাদুল হক বেলকুচি প্রেসক্লাব ভবনে সংবাদ সম্মেলন করেছেন।

ভুক্তভোগী ইমদাদুল হক বলেন, ১৯৭৭ সালে  উপজেলার চালা মৌজার ৫৭৪ দাগে আমি ও আমার ভাইগণ যায়গা ক্রয় করে ভোগদখল করে আসছি এবং আমার এক ভাইয়ের যায়গা আমরা দুই ভাই বিক্রয় দলিল মূলে ক্রয় করি। পরবর্তীতে আমার ভাই মৃত আব্দুল মান্নানের স্ত্রী ২০১৩ সালে অবৈধ হেবানামা দলিল মূলে জমি জবর দখল করে। আমি আদালতে মামলা দায়ের করলে আদালত পূর্বে তার স্বামী মৃত আব্দুল মান্নান তার যায়গা ইমদাদুল হকের নিকট পূর্বে বিক্রি করায় তার দলিল অবৈধ ঘোষণা করেন। বিবাদীগণ এখন জোরপূর্বক আমার যায়গা ও স্থাপিত ঘড়বাড়ি দখল নেওয়ার পায়তারা করছেন।

ভুক্তভোগী আরও বলেন, এ নিয়ে বিবাদী শেফালী খাতুন আদালতে মামলা করে ছিলেন। কিন্তু আদালত রায় খারিজ করে দিয়েছেন। এই জবরদখলমূলক কর্মকাণ্ড বন্ধে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park