1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিদ্যুতের তার ছিঁড়ে মুহূর্তে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই হয়ে গেল বিদ্যুৎ এর তার ও মিটার। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বিদ্যুতের তার ছিঁড়ে মুহূর্তে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই হয়ে গেল বিদ্যুৎ এর তার ও মিটার।

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের জেয়ালা গ্রামের দোকান জাহিদুল ইসলামের বাড়ির সামনের বিদ্যুৎ এর খুঁটিতে।

শনিবার (৩১ মে)দুপুরে মুহূর্তের মধ্যে ছাই হয়ে যায় বিদ্যুৎ লাইনের তার ও মিটার। ভাগ্যক্রমেম বসত বাড়িতে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও বাড়ির বিদ্যুৎ লাইনের মিটার সংযোগ আগুনে পুড়ে ছাই হয়ে যায় ।

দোকানদার জাহিদুলের বাড়ির উপর আচমকাই ছিঁড়ে পড়ে হাইভোল্টেজ বিদ্যুতের তার। বিদ্যুতের স্পর্শে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে যায় রাস্তায় ও বাড়ির মধ্যে। বিচ্ছিন্ন হয়ে পড়ে সড়ক পথ। আগুন লেগে দাউদাউ করে জ্বলে উঠে বিদ্যুৎ লাইন ও আশপাশ বাড়ির আঙ্গিনা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎতের লাইন থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।বিদ্যুৎ অফিসের ফোন দেওয়ার পর ৭-৮ মিনিট পর বিদ্যুৎ লাইন বন্ধ করে দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park