1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উল্লাপাড়ায় উপজেলা বিএনপির উদ্যোগ বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উল্লাপাড়ায় উপজেলা বিএনপির উদ্যোগ বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ

মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৫ বার পঠিত

 

মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ প্রতিনিধি

বুধবার বিকেলে উল্লাপাড়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন সমূহ মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উল্লাপাড়ায় বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন সমূহ মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করে। সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্ছু এতে প্রধান অতিথি ছিলেন। জেলা বিএনপির সহ সভাপতি কে এম শরফুদ্দিন মুঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, সিরাজগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আনোয়ার হোসেন রাজেস, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল ওয়াহাব, সাবেক সদস্য সচিব আজাদ হোসেন, পৌর বিএনপির আহবায়ক আব্দুর রাজ্জাক, শহীদ জেহাদ স্মৃতি পরিষদের সভাপতি ওবায়দুল ইসলাম খান, যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব নিক্সন কুমার আমিন, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব আল আমিন হোসেন প্রমুখ। সমাবেশের আগে পৌর শহরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন সংগঠনের নেতা কর্মীরা সম্মিলিতভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারি মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park