
মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি,
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ও পৌরসভার অন্তর্গত ৫ নং বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শিম্মি উজ জাহান ঈদ ই মিলাদুন্নবী সম্পর্কে বলেন- ঈদ-ই মিলাদুন্নবী বা মিলাদ-উন-নবী হলো নবী মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী এবং এটি মুসলিমদের জন্য একটি অত্যন্ত শুভ দিন. এই দিনটি “ঈদ” বা আনন্দের দিন হিসেবে পালন করা হয়, কারণ এই দিনেই আল্লাহ তা’আলা মানবজাতির জন্য রহমতস্বরূপ নবী মুহাম্মদ (সা.)-কে পৃথিবীতে প্রেরণ করেছিলেন. এর গুরুত্ব ও তাৎপর্য হলো:
১.এটি নবীজির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের দিন.
২.এটি মানবতা, শান্তি ও ভ্রাতৃত্বের নবীর শিক্ষা ও আদর্শ ছড়িয়ে দেওয়ার দিন.
৩.মুসলিমরা এই দিনে নবীর জীবন, আদর্শ ও দিকনির্দেশনা স্মরণ করে এবং তাকে অনুসরণ করার অনুপ্রেরণা লাভ করে.
৪.এই দিনটি মানবজাতির জন্য একটি বড় নেয়ামত ও রহমত হিসেবে বিবেচিত হয়, যার জন্য আনন্দ করা হয়।
উপস্থিত ছিলেন অত্র বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব শিম্মি উজ জাহান, মাওলানা সাহেব, সকল শিক্ষক ও শিক্ষার্থীগণ।
আলোচনা ও মিলাদ মাহফিল শেষে সকলের মাঝে মিষ্টি বিতরন করা হয়েছে।