
নিজস্ব প্রতিবেদক,
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির বৃহত্তর ঢাকা জেলার সম্মেলন ঢাকাস্থ শ্যামলী একটি হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
১,আগস্ট,২০২৬ সকালে ডাঃ মোঃ সাইজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ মোঃ সবুজ আলী, বক্তব্য রাখেন বৃহত্তর ঢাকা জেলার সাধারণ সম্পাদক ডাঃ আলী আশরাফ।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে ডাঃ মোঃ সাইজ উদ্দিনকে সভাপতি ও ডাঃ আলি আশরাফ কে সাধারণ সম্পাদক ও দ্বীন ইসলাম কে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যের বৃহত্তর ঢাকা জেলার কমিটি গঠন করা হয়েছে।